এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২৩, ১৭:০৮ আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৭:০৮

এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা শিক্ষাবোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা৷ এরপর তারা সরাসরি বোর্ড চেয়ারম্যানের হাতে স্মারকলিপি দিয়ে স্থান ত্যাগ করে। 

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে ১০-১৫ জন শিক্ষার্থী ঢাকা বোর্ডের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। প্রায় এক ঘণ্টা ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটক বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন শেষে আড়াইটার দিকে তারা বোর্ড চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেয়।

প্রথমে আন্দোলনরত শিক্ষার্থীরা স্মারকলিপি দিতে গেলে শিক্ষাবোর্ডের  কর্মকর্তারা গেটের বাইরে থেকেই স্মারকলিপি নিতে চায়। কিন্তু শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সরাসরি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি জমা দেওয়ার দাবি তোলে৷ এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা বলেন, তোমরা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়ে যাও৷ এটা সময়ের বিষয়৷ শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে চেয়ারম্যান একটি সিদ্ধান্ত দেবেন৷ আপাতত তোমরা সবাইকে গেটের সামনে থেকে সরিয়ে গাড়িগুলো যেতে দাও৷ কারণ গাড়িতে পরীক্ষার সরঞ্জাম রয়েছে৷ পরে চেয়ারম্যান তাদের স্মারকলিপি গ্রহণ করেন এবং রবিবার এ বিষয়ে তাদের আপডেট জানানোর কথা বলেন। তখন শিক্ষার্থীরা রবিবারের মধ্যে তাদের দাবি মানা না হলে আবারও বোর্ডের সামনে অবস্থানের ঘোষণা দিয়ে দুপুর আড়াইটার দিকে স্থান ত্যাগ করে।

এইচএসসি পরীক্ষা পেছানো অথবা ৫০ নম্বরের পরীক্ষা নেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছে কিছু শিক্ষার্থী। দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেও ফল না পাওয়ায় এবার তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয়৷

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা
‘সিএনজিতে এসে’ আসিফের গাড়িতে গুলি করলো কে? যেসব তথ্য দিলো পুলিশ 
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
সর্বশেষ খবর
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের চিকিৎসায় বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু
চীনে বাংলাদেশি চক্ষু রোগীদের চিকিৎসায় বিশেষ ‘গ্রিন চ্যানেল’ চালু
প্রতিকার চাইতে গিয়ে উল্টো বিপাকে: মূল ঘটনাই আড়ালে পড়ে যাচ্ছে না তো?
প্রতিকার চাইতে গিয়ে উল্টো বিপাকে: মূল ঘটনাই আড়ালে পড়ে যাচ্ছে না তো?
সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ
সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় সমন্বিত উদ্যোগের তাগিদ
ফ্রান্সে বর্ণবাদী হামলা, ইউরোপজুড়ে কি বাড়ছে ইসলামবিদ্বেষ?
কী, কেন, কীভাবে ফ্রান্সে বর্ণবাদী হামলা, ইউরোপজুড়ে কি বাড়ছে ইসলামবিদ্বেষ?
সর্বাধিক পঠিত
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা