চাকরি ফিরে পেতে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল: পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ১৩:৩২আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৬:০৬

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘পাকিস্তান আমলের শেষ সময়ে সিএসপি (সিভিল সার্ভিস অব পাকিস্তান) চাকরি ফিরে পেতে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। এ কারণে আমি নিজেকে ধন্য মনে করি। আমার মতো ক্ষুদ্র একজন মানুষ বঙ্গবন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম।’

মঙ্গলবার (১৫ আগস্ট) পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে মন্ত্রী এসব স্মৃতিচারণ করেন।

এ সময় তিনি বলেন, ‘আমি প্রথমে যখন বঙ্গবন্ধুর দেখা পেলাম তখন বঙ্গবন্ধু বললেন, তুমি কেন আসছো? তখন আমি বলি, স্যার চাকরি ফিরে পেতে এসেছি। এর পরে তিনি বলেন, তোফায়েল (তোফায়েল আহমেদ) দেখো, আমাদের ছেলেমেয়েদের দরকার। এরপরে বঙ্গবন্ধু বলেন, তোমরা যাও, আমি দেখছি। বঙ্গবন্ধু বলার পরও আমলাতান্ত্রিক কারণে চাকরি ফিরে পেতে দুই বছর লেগেছিল।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমাকে একটা বিষয় পীড়া দেয়। সেটা হলো মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে যাইনি, বন্দুক ধরি নাই। আমি মানুষ হিসেবে ভীতু ছিলাম।’

জাতির পিতাকে হত্যা আমাদের জন্য লজ্জা ও কলঙ্কের উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এমন জঘন্য কাজ এই পৃথিবীতে আর নেই।’

পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. কাউসার আহাম্মদ, আইএমইডি সচিব আবুল কাশেম মহিউদ্দিন, পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য আব্দুল বাকি, রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন ও পরিকল্পনা কমিশনের সদস্য একেএম ফজলুল হক প্রমুখ।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
জিয়া, খালেদা ও তারেক রহমানের ছবিতে আগুনবিএনপি কার্যালয়ে হামলা মামলায় এম এ মান্নানের জামিন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন এম এ মান্নান, জামিনে মুক্ত
জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী