অ্যাক্রিডিটেশন সনদ পেলো বুটেক্সের টিটিসিএস ল্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ১৮:১২আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১৮:১২

বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের সার্টিফিকেট অর্জন করলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কনসাল্টেশন সার্ভিস বা টিটিসিএস। আইএসও সনদপ্রাপ্ত বুটেক্সের টিটিসিএস ল্যাবে এখন থেকে আন্তর্জাতিক মানের প্রায় সব ধরনের টেক্সটাইল টেস্টিং করা সম্ভব।

সোমবার (২৮ আগস্ট) বুটেক্সের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামানের হাতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের এই সনদ তুলে দেন প্রতিষ্ঠানের মহাপরিচালক শেখ ফয়জুল আমিন।

সার্টিফিকেট তুলে দেওয়ার সময় বিএবি’র মহাপরিচালক এবং বুটেক্সের উপাচার্য উভয়ই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় বিএবি’র মহাপরিচালক শেখ ফয়জুল আমিন বলেন, ‘বুটেক্সের এই সার্টিফিকেট অর্জনের মধ্য দিয়ে দেশের টেক্সটাইল টেস্টিং জগতে নবযুগের সুচনা হলো। স্বল্পমূল্যে দেশি-বিদেশি আমদানিকারক প্রতিষ্ঠানগুলো এখন থেকে বুটেক্সের টিটিসিএস থেকে সেবা গ্রহণ করতে পারবে।’ গুণগত মান বজায় রেখে সেবা দেওয়ার জন্য বুটেক্সের প্রতি আহ্বানও জানান তিনি।

এসময় বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. শাহ্ আলিমুজ্জামান বলেন, ‘বুটেক্স কখনও কোয়ালিটিতে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না।’ সেবাগ্রহীতাদের সরকারি প্রতিষ্ঠান বুটেক্স থেকে সেবা গ্রহণের আহ্বান জানান উপাচার্য। স্বল্পসময়ে স্বল্প খরচে বুটেক্সের টেক্সটাইল টেস্টিং সেবা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

অনুষ্ঠানে বুটেক্সের বিভিন্ন অনুষদের ডিন এবং টিটিসিএস ল্যাবের কর্মকর্তাদের পাশাপাশি শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম