‘বাংলাদেশ পেটেন্ট আইন ২০২৩’ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ২০:০০আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ২০:০০

পেটেন্ট আইনে ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষার সুযোগ রেখে ‘বাংলাদেশ পেটেন্ট আইন-২০২৩’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেবিনেট সচিব বলেন, ১১২ বছরের পুরনো একটা আইন ছিল। সেটি আপডেটসহ বাংলায় করে ২০২২ সালে প্রণয়ন করা হয়েছিল। এরপর আইনটিকে আরও পরিমার্জন ও পরিবর্ধন করে আজকে উপস্থাপন করা হয়েছিল।

আইনে বিশেষ পরিস্থিতিতে দেশের কোনও আইটেমের পেটেন্ট যদি না পাওয়া যায়, তখন সরকার সিদ্ধান্ত নিয়ে দেশীয় কোনও শিল্প প্রতিষ্ঠানকে ওই আইটেম উৎপাদনের জন্য অপশন দেওয়ার বিধান রাখা হয়েছে।

বিদ্যমান বাস্তবতার আলোকে আইনটি সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানি, অ্যাগ্রো কেমিক্যাল যে কোম্পানি আছে, তাদের সাহায্য করার জন্য নতুন ধারা অন্তর্ভুক্ত করে আইনটি করা হয়েছে।

ক্ষুদ্র উদ্যোক্তাদের যদি পেটেন্ট তৈরি হয় তাহলে তাদের ইউটিলিটি মডেলের মাধ্যমে একটি বিধির আওতায় যেন প্রটেকশন দেওয়া হয়, সেই বিধান রাখা হয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
পাবলিক টয়লেটের মান উন্নয়নে নীতিমালার খসড়া অনুমোদন 
রূপগঞ্জ ও কালীগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়
জ্বালানি সাশ্রয়ে জরুরি প্রয়োজন ছাড়া সশরীরে সরকারি সভা পরিহারের নির্দেশ
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী