বিদ্যুৎস্পৃষ্টে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ০০:৩৫আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০০:৩৫

রাজধানীর বকশিবাজার বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে বাল্ব লাগানো সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইনম্যানের সহকারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

মৃতের নাম শেখ শাহীন, ৪৫ বছরের শাহীনের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায়। বর্তমানে লালবাগ নবাবগঞ্জ পার্কে ঢালে পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে ও এক মেয়ে তার।

সহকর্মীরা আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ৮টা ৫০ মিনিটের দিকে শাহীনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

শাহীনের সহকর্মী কুব্বত আলী মোল্লা বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৭ নম্বার ওয়ার্ড এর বকশিবাজার উম্মেষ দত্ত লেনে মই দিয়ে লাইট লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় শাহীন। উদ্ধার করে ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসি।’

/এআইবি/কেএইচ/এসপি/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী