এমিরেটস ফ্লাইটে মহাকাশে থাকা নভোচারীর সাক্ষাৎকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৩, ১৮:৫৮ আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১৮:৫৮

এমিরেটস যাত্রীরা বর্তমানে পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানকারী আমিরাতি নভোচারী ড. সুলতান আল নিয়াদির একটি একান্ত সাক্ষাৎকার দেখার সুযোগ পাবেন। সাক্ষাৎকারে এই নভোচারী মহাকাশে তার অভিজ্ঞতা বর্ণনা করবেন। ১ সেপ্টেম্বর থেকে এমিরেটসের ইনফ্লাইট বিনোদন প্রোগ্রাম ‘রপব’ এর এমিরেটস ওয়ার্ল্ড চ্যানেলে এই সাক্ষাৎকারটি সম্প্রচার করা হবে।

বুধবার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এমিরেটস।

ওই দিনেই আমিরাতি এই নভোচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাসব্যাপী বিজ্ঞান মিশন শেষ করে পৃথিবীর উদ্দেশে যাত্রা করবেন। মহাকাশ থেকে পৃথিবী পৃষ্ঠে পৌছাঁতে ড. সুলতান আল নিয়াদির সময় লাগবে প্রায় ১৬ ঘণ্টা। একটি স্পেস টু গ্রাউন্ড কমিউনিকেশন লিঙ্কের মাধ্যমে ভায়া নাসা এই ইন্টারভিউটি পরিচালনা করেছে মোহাম্মদ বিন রশিদ স্পেস মিশন কন্ট্রোল সেন্টার। সাক্ষাৎকারটি  গ্রহণ করেছেন এমিরটেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-আইএফই অ্যান্ড কানেক্টিভিটি প্যাট্রিক ব্রানেলি। এ সময় ড. আল নিয়াদি মহাকাশ স্টেশনে তার খাবার-দাবার, বিনোদন এবং কীভাবে তিনি পরিবারের সঙ্গে সংযুক্ত থাকেন, সে সম্পর্কে বিশদ বর্ণনা দেন। ইন্টারভিউকালে নভোচারীকে মাইক্রোগ্রাভিটি অবস্থায় কফি পান, পরীক্ষা- নিরীক্ষা এবং প্রাত্যহিক অন্যান্য কাজ-কর্ম করতে দেখা যায়।

পৃথিবী পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উপরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার গতিতে পরিভ্রমণ করছে। এমিরেটসের ইন-ফ্লাইট বিনোদন প্রোগ্রামে ৬ হাজার ৫০০ এর অধিক চ্যানেলে যাত্রীরা ৮০টি অ্যাকাডেমিক পুরস্কারপ্রাপ্ত-সহ ২ হাজারের বেশি মুভি, ৬৫০টি টিভি শো, ৪ হাজার ঘণ্টা মিউজিক, পডকাস্ট, অডিও বুক ইত্যাদি উপভোগ করতে পারেন। এমিরেটস প্রোগ্রামে ৪০টি ভাষার বিভিন্ন কন্টেন্ট রয়েছে।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি নগরীতে বাংলাদেশের সঙ্গে আকাশ পথে যুক্ত করছে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সৌদি আরবের ১০০ ফ্লাইট বাতিল, আটকা পড়লেন ১৫৩৯৩ যাত্রী
রিয়াদ-দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল
বিমানে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যায়? যাত্রীদের যে নিয়মগুলো জানা জরুরি
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা