বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৩, ১৮:৪১আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১৮:৪১

বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) কক্সবাজারে বিমান বাহিনী ঘাঁটিতে ১২৩তম এ জেসিএসসি সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ১৩ সপ্তাহের এই জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১৬ জন এবং রাজকীয় সৌদি বিমান বাহিনীর একজন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সার্ভিস, ইন্টার সার্ভিস এবং জয়েন্ট সার্ভিস পরিমণ্ডলে কমান্ড ও স্টাফ দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সাজানো হয়। প্রধান অতিথি এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান অনুষ্ঠানস্থলে পৌঁছালে কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটির অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের (সিএসটিআই) অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মো. নওশাদ ফাতেমী তাকে স্বাগত জানান। পরে সিএসটিআই অধিনায়ক স্বাগত বক্তব্যে ১২৩তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের ওপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

প্রধান অতিথি প্রশিক্ষণ সমাপ্তকারী সব কর্মকর্তাদের মাঝে প্রশিক্ষণ সমাপনী সনদপত্র এবং কোর্সে সেরা নৈপূণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মির্জা মোহাম্মদ আশফাককে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করেন। এছাড়া বিমান বাহিনী প্রধান তার ভাষণে উত্তীর্ণ সব কর্মকর্তার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিষ্ঠানের সামরিক ও বেসামরিক প্রশিক্ষক এবং স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
ভোটের মাঠে সারা দেশে ৯ লাখ সদস্যের নিরাপত্তা বলয়
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম