ভারতে পাঠানো হলো বিএনপির কর্মসূচিতে আহত হবিগঞ্জের ওসিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৩, ২২:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ২২:০০

বিএনপি নেতাকর্মীদের ছোঁড়া ঢিলের আঘাতে বাম চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে পাঠানো হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ভারতের চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনও পুলিশ সদস্য আইনানুগ দায়িত্ব পালনকালে আহত হলে তার সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

অজয় চন্দ্র দেবের চোখের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারই পরিপ্রেক্ষিতে চিকিৎসার জন্য এই পুলিশ কর্মকর্তাকে বিদেশ পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট সকালে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অজয় চন্দ্র দেবকে দেখতে যান। আইজিপি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। আইজিপি অজয় চন্দ্র দেবের উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

আইজিপির ব্যক্তিগত উদ্যোগ, সার্বিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে অজয় চন্দ্র দেবেকে উন্নত চিকিৎসার জন্য ভারত পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের