মেডিক্যালের প্রশ্নফাঁস: ডাক্তারসহ গ্রেফতার আরও ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫১

মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে আরও ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার টিম। গ্রেফতারদের মধ্যে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকাসহ ৬ জন ডাক্তার রয়েছেন।

রবিবার (১০ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন— মাকসুদা আক্তার মালা (৫২),  ডা. কে এম বশিরুল হক (৪৮),  ডা. অনিমেষ কুমার কুন্ডু (৩৩),  জাকিয়া ফারইভা ইভানা (৩৫),  সাবরিনা নুসরাত রেজা টুসী (২৫),  জাকারিয়া আশরাফ (২৬) ও মৈত্রী সাহা (২৭)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিআইডি জানায়, ওই ৭ জনের একজন জাকিয়া ফারইভা ইভানা। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ডা. ইভানা ২০০৬-০৭ সেশনের মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৬০তম স্থান অর্জন করেন। মেডিক্যাল প্রশ্নফাঁস চক্রের অন্যতম মূল হোতা ডা. ময়েজ উদ্দিন আহমেদ প্রধানের কাছ থেকে প্রশ্ন পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চান্স পান তিনি।

তিনি জানান, বিগত সময় গ্রেফতার আসামিদের কাছে থেকে মেডিক্যাল প্রশ্নফাঁসের সাথে জড়িত চক্রের অন্যান্য সদস্য ও মেডিক্যাল প্রশ্নপত্রের মাধ্যমে অসাধু উপায়ে বিভিন্ন মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া অসংখ্য শিক্ষার্থীর নাম পাওয়া যায়। এছাড়াও এ চক্রের মাস্টারমাইন্ড জসীম উদ্দিন মুন্নুর কাছে থেকে উদ্ধার হওয়া গোপন ডায়েরি থেকে সারা দেশে ছড়িয়ে থাকা চক্রের সদস্যদের সন্ধান পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরও ৬ জনের বিষয়ে যা জানা গেলো

গ্রেফতার মাকসুদা আক্তার মালা ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। ২০১৫ সালে নিজের মেয়ে ইকরাসহ আরও ৭ জন শিক্ষার্থীকে ফাঁসকৃত প্রশ্নপত্রের মাধ্যমে বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়েছেন।

গ্রেফতার ডা. কে এম বশিরুল হক (৪৮) থ্রি ডক্টরস কোচিং সেন্টারের পরিচালক। দীর্ঘদিন ধরে প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত ছিলেন। প্রশ্নফাঁসের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থীকে বিভিন্ন মেডিক্যাল  কলেজে ভর্তি করিয়েছেন। গ্রেফতারকৃত একাধিক আসামির ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডা. বশিরুল হকের নাম রয়েছে। এছাড়াও প্রশ্নফাঁস চক্রের মাস্টারমাইন্ড জসীমের গোপন ডায়েরিতে তার নাম রয়েছে।

গ্রেফতার ডা. অনিমেষ কুমার কুন্ডু (৩৩) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন মেডিক্যাল অফিসার। ২০১৫ সালে ১০ জন শিক্ষার্থীকে ফাঁসকৃত প্রশ্ন পড়িয়েছেন। এদের মধ্যে ৮ জন বিভিন্ন মেডিক্যালে চান্স পায়।

গ্রেফতার সাবরিনা নুসরাত রেজা টুসী রংপুর মেডিক্যাল কলেজের ২০১৫-১৬ সেশনের প্রাক্তন শিক্ষার্থী। অভিযুক্ত ডা. অনিমেষের মাধ্যমে প্রশ্ন পেয়ে রংপুর মেডিক্যাল কলেজে চান্স পান তিনি। এছাড়া গ্রেফতার জাকারিয়া আশরাফ ও মৈত্রী সাহা ২০১৫-১৬ সেশনের ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। এ দুজনও অভিযুক্ত ডা. অনিমেষের মাধ্যমে প্রশ্ন পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজে চান্স পায়।

গ্রেফতারকৃতদের মিরপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আদলতে প্রেরণ করা হয়েছে বলে জানান সিআইডি ওই কর্মকর্তা।

এর আগে গত ৩০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িত ১২ ডাক্তারসহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডির সাইবার টিম। গ্রেফতারদের মধ্যে ১০ জন মেডিক্যাল প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার বিষয়ে  আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
খুলনা মেডিক্যালে আগুন: সরিয়ে নেওয়ার সময় আইসিইউয়ের রোগীর মৃত্যু
খুলনা মেডিক্যালে হাম ওয়ার্ডে ভর্তি রোগীর ৯০ শতাংশই টিকা নেয়নি
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম