বিমানবন্দরে চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৬

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। অজ্ঞাতনামা পুরুষ ব্যক্তি বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ হতে পারে। তার পরনে ছিল চেক লুঙ্গি ও চেক শার্ট। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন স্টেশনের পরিচ্ছন্নতা কর্মী সাইমন ও সোহেল। তারা জানান, বিমানবন্দর রেলগেট এলাকায় বিকালে কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি। ঘটনার পর সেখানে অনেকেই ভিড় জমান। এ সময়ে বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেকে পাঠানোর ব্যবস্থা করেন ‌।

পরে বিকাল সাড়ে ৫টার দিকে ঢামেক জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বিষয়টি নিশ্চিত করেন। 

মরদেহটি  ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান