বেঁধে দেওয়া দামে মিলছে না ডিম, আমদানির সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৩০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৭

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে বাজারে ডিম বিক্রি হচ্ছে না। বিষয়টি আমলে নিয়ে ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বাজারে ডিমের দামে প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে প্রতিদিন ৪ কোটি ডিম প্রয়োজন হয়। তাই প্রাথমিকভাবে একদিনের ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে দাম কমলে আর আমদানির প্রয়োজন হবে না। না হলে আবার আমদানির অনুমতি দেওয়া হবে।

তিনি জানান, চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি ভারত থেকে ডিম আমদানি করবে। বাকিগুলো তাদের পছন্দমতো দেশ থেকে আনতে পারবে।

এসময় বাণিজ্য সচিব বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। তাই বাজারে পণ্য থাকলেও দাম বেড়ে যায় কখনও কখনও। সেটা নিয়ন্ত্রণ করতেই আইন অনুযায়ী আমদানি করা যায়।’

এসময় আলুর দাম প্রসঙ্গেও কথা বলেন সচিব। তিনি বলেন, ‘আলুর দাম নিয়ন্ত্রণে আনতে শিগগিরই কোল্ড স্টোরেজগুলোতে অভিযান চালাবে বাণিজ্য মন্ত্রণালয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিম, পেঁয়াজ ও আলুর যে দাম বেঁধে দেওয়া হয়েছে; সেটার প্রভাব বাজারে পড়তে একটু সময় লাগছে। দুই-একদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং আরও বাড়ানো হচ্ছে।’

/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী