ঢাবির বিজয় একাত্তর হল থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের যমুনা ব্লক থেকে পড়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম মো. ফিরোজ কাজী। তিনি ২০১৯-২০ সেশনের চায়নিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের শিক্ষার্থী। হল থেকে পড়ে যাওয়ার পর আহত অবস্থায় ঢামেকে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মো. ফিরোজ কাজী নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবন থেকে পড়ে মারা গেছেন বলে জেনেছি।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, তারা রাতে চা পান করছিলেন। এমন সময় ভবনের যমুনা ব্লকের ওপর থেকে কেউ পড়ে যায়। তারা সেখানে ছুটে গিয়ে দেখেন ফিরোজের দেহ পড়ে আছে। তখনও তিনি বেঁচে ছিলেন। শিক্ষার্থী কীভাবে ও কত তলা থেকে পড়েছেন, সে বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তার পড়ে যাওয়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি কি অসাবধানতাবশত পড়ে গিয়েছেন নাকি ঝাঁপ দিয়েছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজয় একাত্তর হলের মাজেদুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, বিকট শব্দ হওয়ার পাঁচ-সাত সেকেন্ডের মধ্যে সেখানে গিয়ে পৌঁছান তিনিসহ কয়েকজন। শুরুতে হাত-পা নাড়াচ্ছিলেন, হার্টবিটও ছিল। পরে কয়েকজন ধরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাতে এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ বিল্লাল হোসেন বলেন, ঘটনাটি আমিও শুনেছি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বাছির বলেন, ফিরোজের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা ঢাকার পথে রওনা দেওয়ার কথা জানিয়েছেন।

/এনএআর/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের