দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর ও হামলার নিন্দা আসকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৬ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৬

ফরিদপুর জেলায় সম্প্রতি রাতের আঁধারে সর্বজনীন দুর্গা মন্দিরের প্রতিমা ভাঙচুর এবং বগুড়ার শেরপুরে শতাব্দীর প্রাচীন একটি মন্দিরে পূজা-অর্চনা চলাকালে হামলা-ভাঙচুর ও দানবাক্সসহ পূজার সরঞ্জামাদি লুটপাট করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। একইসঙ্গে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এই মানবাধিকার সংগঠনটি।

বুধবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা বাজারে রাতের আঁধারে  সর্বজনীন মন্দিরের দুর্গা প্রতিমাসহ বিভিন্ন প্রতিমা ভাঙচুর এবং বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বেলতা গ্রামে একটি মন্দিরে পূজা-অর্চনা চলাকালে হামলা চালানোর ঘটনা ঘটে। জানা যায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুরে প্রতিমা তৈরির মাটির কাজ চলছিল। এর আগে, ২০২১ সালেও রাতের আঁধারে এই মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করা হয়। অপরদিকে শেরপুরে, পূজা-অর্চনা করার সময় ১০ থেকে ১২ ব্যক্তি এসে মন্দিরে হামলা চালায়। এছাড়া, মন্দিরটি উচ্ছেদের চেষ্টা চলছে। দৈনন্দিন পূজা-অর্চনা করতে যাওয়া পূজারিদেরও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আসক জানায়, সাম্প্রতিক বছরগুলোতে দুর্গাপূজার প্রাক্কালে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘর, প্রার্থনার স্থানে হামলার ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তারা যেন শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারে, তা নিশ্চিতে প্রশাসনকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাট: আট আসামি ৩ দিনের রিমান্ডে
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজায় টানা পাঁচদিন ছুটি, যারা পাবেন না
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর, ২০২৬)
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রি করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতিতে মেয়েদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে: ববি হাজ্জাজ
আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ
আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
রাতে হঠাৎ অসুস্থ, হাসপাতালে নেওয়ার পর মারা গেলেন থানার ওসি
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’ 
‘১২ মণ কাঠ রাখা আছে, এটাই আমার শেষ সম্পত্তি’