মিরপুরে বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৩, ০০:৫৬ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬

ভারী বর্ষণে নাকাল রাজধানী ঢাকা। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। এই পরিস্থিতিতে কমার্স কলেজের পেছনে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতরা হলেন, মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭) এবং তাদের উদ্ধার করতে আসা মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে হোসাইন (৭ মাস) শিশু হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনায় মহসিন বলেছেন, বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় পানিতে থাকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মারা যান। পরে তাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বৃষ্টি। কিন্তু বৃষ্টির বেগ তখন বেশি ছিল না। রাত ৮টা নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হয়। আড়াইটার ঘণ্টা টানা বৃষ্টির পর থেমে থেমে চলছেই। এতে ডুবে গেছে ঢাকার ধানমন্ডি, কলাবাগান, মিরপুরসহ বেশিরভাগ রাস্তাঘাট, অলিগলি। একদিকে যানজট অন্যদিকে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

/আরটি/এলকে/
সম্পর্কিত
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!