যাত্রাবাড়ীতে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৮

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে আব্দুল হান্নান নামে এক নির্মাণ শ্রমিকের বুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য হান্নানের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার এসআই কাউসার আহমেদ জানান, শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খবর পেয়ে কাজলার নয়ানগরে পুলিশ। সেখানে খানপ্যালেসের গাড়ি পার্কিংয়ের স্থানে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে নির্মাণ শ্রমিক আব্দুল হান্নানের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

একই বাড়িতে নিহতের বড় ভাই আবদুল মান্নান নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন। তিনি পুলিশকে জানিয়েছেন, শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে ছোট ভাই হান্নানকে খান প্যালেসের গাড়ি পার্কিংয়ের স্থানে রেখে বাসায় যান তিনি। শনিবার সকালে ফিরে এসে দেখেন, সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে হান্নান। পরে তিনি যাত্রাবাড়ী থানায় খবর দেন।

এসআই কাউসার আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে জানা যায়, মৃত হান্নান শারীরিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া ঋণগ্রস্ত ছিলেন তিনি। ধারণা করা হয়, পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দামলা গ্রামের মৃত আ. মতিনের ছেলে হান্নান। বর্তমানে কাজলা নয়ানগর এলাকায় থাকতেন। তার পরিবার গ্রামে থাকে। দুই ছেলের জনক ছিলেন তিনি।

/এআইবি/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান