সোমবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২১:৪৫

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, কাঙ্ক্ষিত পদোন্নতি ও অর্জিত ছুটি প্রদানের দাবিতে সোমবার (২ অক্টোবর) থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ কর্মসূচির কথা জানান।

দেশের সব সরকারি কলেজ, টিটি কলেজ, আলিয়া মাদ্রাসা, মাউশি, শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট সব দফতরে এ কর্মবিরতি পালন করা হবে। এ ছাড়া তাদের দাবি আদায় না হলে সামনে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষা ক্যাডারে সুপারনিউমারারি পদ সৃষ্টি করে পদোন্নতি প্রদান, অধ্যাপক পদকে তৃতীয় গ্রেডে উন্নীতকরণ ও অর্জিত ছুটি সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। রাজনৈতিক সদিচ্ছা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় শিক্ষা ক্যাডারদের গলা চেপে ধরা হয়েছে। শিক্ষা ক্যাডারের পদগুলো দখল করতে প্রাথমিক শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও সরকারি আলিয়া মাদ্রাসার জন্য আলাদা নিয়োগ বিধিমালা করা হয়েছে, যা ‘বিসিএস সাধারণ শিক্ষা কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস ১৯৮০’ এর পরিপন্থী। যে কারণে এই ক্যাডার পদটিই সংকটে এসে দাঁড়িয়েছে।

প্রায় সাত হাজার শিক্ষা কর্মকর্তা পদোন্নতির অপেক্ষায় আছেন জানিয়ে সমিতির নেতারা বলেন, সব ধরনের ক্যাডারে ব্যাচভিত্তিক পদোন্নতি দেওয়া হলেও শিক্ষা ক্যাডারকে এর বাইরে রাখা হয়েছে। যে কারণে হাজার হাজার ক্যাডার যোগ্যতা থাকার পরও পদোন্নতি না পেয়ে অবসরে যাচ্ছেন। এ সময় পদোন্নতির জন্য দ্রুত ডিপিসি সভা করে যোগ্যদের পদোন্নতি দেওয়ার দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মো. শওকত হোসেন মোল্যা। সংগঠনটির সভাপতি প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সমিতির সহ-সভাপতি ড. আ.জ.ম. রুহুল কাদীর, যুগ্ম মহাসচিব বিপুল চন্দ্র সরকার, প্রচার সচিব প্রফেসর মুহাম্মদ ফাতিহুল কাদীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এএইচএ/এপিএইচ/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সন্তান-স্বজনকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, বিভাগীয় ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান