সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট: এ আরাফাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন বলে একটি 'সংবাদ' ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

খবরটি ‘সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট’ জানিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত।

সজীব ওয়াজেদকে নিয়ে ‘ভাইরাল সংবাদ’টি মিথ্যা-বানোয়াট: এ আরাফাত

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে এ অনুরোধ জানান তিনি।

ফেসবুক পোস্টে এ আরাফাত লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের হাইটেক অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান করেছেন—এ ধরনের একটি সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবরটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ধরনের মিথ্যা ও বানোয়াট খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।’

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সই জাল করে চাকরির আবেদন, নারী গ্রেফতার
অপরাধ এখন ডিজিটাল: জেলা পর্যায়ে সাইবার ইউনিট করবে সরকার
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা
সর্বশেষ খবর
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
সিগারেটে সাড়ে ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
জ্বালানি সাশ্রয়ে ‘স্মার্ট লকডাউনে’র চিন্তা পাকিস্তানের
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সফলভাবে পরিচালিত হচ্ছে দেশ: মাহদী আমিন
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
ভুটানে পেশাদার কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা