বাংলাদেশি শিক্ষার্থীদের চোখের চিকিৎসায় সৌদি সহায়তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৩, ১৮:০০আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৮:০০

বাংলাদেশি শিক্ষার্থীদের চোখের চিকিৎসা দেওয়ার জন্য একটি মানবিক প্রকল্প উদ্বোধন করেছে সৌদি আরব। এই প্রকল্পের অধীনে ৩০ হাজার শিক্ষার্থীকে চোখের চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

মঙ্গলবার (৩ অক্টোবর) সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বহমাত্রিক সম্পর্ক বিদ্যমান। প্রায় ২৮ লাখ বাংলাদেশি সৌদি আরবের উন্নয়নের জন্য সেখানে কাজ করছেন এবং সৌদি আরব সেটি স্বীকার করে।

শিক্ষার্থীদের চোখের চিকিৎসা প্রকল্পের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলের স্কুলগুলোতে শিক্ষার্থীদের এই সেবা দেওয়া হবে।’

‘কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণকেন্দ্রের’ পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সুপারভাইজার জেনারেল আকিল আল গামদি বলেন, ‘বাংলাদেশসহ পৃথিবীর ৯৩টি দেশে সৌদি আরব বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।’

বাংলাদেশকে সৌদি আরব ইতোমধ্যে প্রায় আড়াই কোটি ডলার সহায়তা দিয়েছে এবং রোহিঙ্গাদের জন্য আলাদাভাবে দুই কোটি ৬০ লাখ ডলার সহায়তা দিয়েছে বলে তিনি জানান।

/এসএসজেড/ এপিএইচ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী