শুক্রাবাদে বিদুৎস্পৃষ্টে নিরাপত্তাকর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৩, ১২:২০আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১২:২০

রাজধানীর শেরেবাংলা নগর থানার শুক্রাবাদ এলাকার একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে বৃষ্টির জমা নিষ্কাশনের জন্য মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় অচেতন হয়ে পরেন রাব্বি মিয়া (২৪) নামে নিরাপত্তাকর্মী।

বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে সহকর্মী জুয়েল রানা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত পৌনে ১টায় মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ কলেজের মর্গে রাখা হয়েছে।

জুয়েল বলেন, স্টারপাথ হোল্ডিং লিমিটেড নামে একটি ডেভেলপার কোম্পানিতে আমরা চাকরি করি। নির্মাণাধীন ভবনটি ফাউন্ডেশনের কাজ শেষ হয়েছে। আমরা ওই ভবনেই থাকি, দেখাশোনা করি। গতকাল বৃষ্টিতে বেজমেন্ট পানিতে ভরে যায়। তাই ওই পানি নিষ্কাশন করতে রাব্বি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন। পরে হাসপাতালে নিয়ে আসি। 

জামালপুর সদর উপজেলার লাহেরীপাড়া গ্নামের জয়নাল মিয়ার ছেলে রাব্বি। সে বিবাহিত, তার পরিবার গ্রামের বাড়ি থাকেন। তাদের সংবাদ দেওয়া হয়েছে বলে জানান জুয়েল রানা। 

/এআইবি/আরটি/এনএআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী