স্বর্ণ চোরাচালানের অভিযোগে শাহজালালের দুই আনসারসহ ৩ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২৩, ২০:৪৩আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ২০:৪৩

স্বর্ণ চোরাচালানের অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের হওয়া একটি মামলায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ তিন জনকে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। রিমান্ডে নেওয়া দুই আনসার সদস্য হলেন— সুজন মিয়া ও রাকিব হাসান। এছাড়াও রিমান্ডে নেওয়ার অপর আসামি এস এম এরশাদ।

শনিবার (১৪ অক্টোবর) তাদের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার এস আই হুমাযুন কবির তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো মামুনুর রশিদ তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, এস এম এরশাদ গত ‍১৩ অক্টোবর রাত ১টার দিকে কুয়েত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে বহির্গমন লাউঞ্জের স্টাফ ইমিগ্রেশন গেটের পাশে ২১১ নং পুরুষ টয়েলেটে স্বর্ণ সাদৃশ্য সাতটি বার, ছয়টি রিং ও ছয়টি লকেট রেখে চলে আসেন। আনসার সুজন মিয়া নিজ কর্মস্থল ক্যানোপি স্টাফ গেইট উন্মুক্ত রেখে ওই ওয়াশরুমের সামনে ঘোরাফেরা করতে থাকেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে গোয়েন্দা সংস্থার উপস্থিতি বুঝতে পেরে তিনি ওয়াশরুম থেকে চলে যান।

এর কিছুক্ষণ পর আনসার মো. রাকিব হাসান নিজ কর্মস্থল অ্যারাইভাল এরিয়া রেখে ওই একই ওয়াশরুমের সামনে ঘোরাফেরা করতে থাকেন। তিনিও গোয়েন্দা সংস্থার উপস্থিতি বুঝতে পেরে সময়ক্ষেপণ করতে থাকেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে এভসেক সদস্য সার্জেন্ট ছালেক আহমেদ ও এএসআই মাসুদ রানা উক্ত ওয়াশরুমে যান এবং স্বর্ণ সাদৃশ্য বস্তু উদ্ধার করেন। পরে আসামিদের আটক করেন তারা।

/এমকেআর/ইউএস/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম