প্রধানমন্ত্রীকে তার পদ থেকে পদত্যাগ না করতে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ২০:৫৩আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২২:৩৬

উত্তরসূরি না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীয় পদ থেকে যেন পদত্যাগ না করেন, সেই নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জনস্বার্থে এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর আংশিক শুনানি হয়েছে। তবে পরবর্তী শুনানির জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের যেকোনও দিন নির্ধারণ করেছেন আদালত।

এই রিটে বিবাদী করা হয়েছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইন সচিবসহ আট জনকে।

রিটকারী আইনজীবী মোজাম্মেল হক বলেন, ‘আমি আশঙ্কা করছি শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই যাতে তিনি পদত্যাগ না করেন, সেই মর্মে নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছি।’

/বিআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম