মিলিটারি পুলিশ সপ্তাহ উদ্বোধন, কর্মসূচি চলবে ৯ দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৩, ১৬:৩৪আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৬:৩৪

মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বুধবার (১৮ অক্টোবর) ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে মিলিটারি পুলিশ সপ্তাহের উদ্বোধন করা হয়। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ৯ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মিলিটারি পুলিশ সপ্তাহ পালিত হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলার মান বৃদ্ধির পাশাপাশি সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ, সেনাসদস্যদের শৃঙ্খলার মান উন্নয়ন এবং সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত সচেতনতা বাড়বে। এছাড়া মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে কোর অব মিলিটারি পুলিশের কাজের মান আরও উন্নত হবে। এ ব্যাপারে সব বাহিনীর সমন্বিত সহযোগিতার প্রয়োজন রয়েছে বলেও তিনি মনে করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের