আবাসিক হলে বিবাহিত ছাত্রীদের থাকার ক্ষেত্রে বৈষম্যমূলক বিধান প্রয়োগের তীব্র নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৩, ০১:৪৭আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৭:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বিবাহিত ও গর্ভবতী ছাত্রীদের বসবাসের ক্ষেত্রে বৈষম্যমূলক বিধান প্রয়োগের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং অবিলম্বে নির্দেশনা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সিভিল সোসাইটি ফোরাম ‘সিএসও ফোরাম ফর স্ট্রেংদেনিং সাসটেইনেবল এসআরএইচআর ইকোসিস্টেম ইন বাংলাদেশ’।

সোমবার (২৩ অক্টোবর) সংগঠনটি থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যেখানে বাংলাদেশের সংবিধান এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনসমূহে বিশেষতঃ নারীর প্রতি সকল ধরনের বৈষম্য নিরসন সনদে (সিডও) শিক্ষাঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে, সেখানে আবাসিক হলে ছাত্রীদের বসবাসের ক্ষেত্রে এরূপ বৈষম্যমূলক বিধান ও তার প্রয়োগ খুবই উদ্বেগজনক ও নিন্দনীয়।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা সম্মিলিতভাবে বিবাহিত বা গর্ভবর্তী শিক্ষার্থীদের প্রতি সকল ধরনের বৈষম্য বিবর্জিত সংশোধিত বিধিমালা প্রণয়নের জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে প্রত্যেক গর্ভবর্তী শিক্ষার্থী আবাসিক হলে থাকাকালীন সময়ে যেন প্রসূতিকালীন প্রয়োজনীয় সকল সেবা তাৎক্ষণিকভাবে পেতে পারে- এ বিষয়টি নিশ্চিতের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিশেষ আবেদন জানাচ্ছি।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের বিবাহিত এবং অন্তঃসত্ত্বা শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ প্রদান করে উক্ত হলের প্রভোস্ট কর্তৃক একটি নোটিশ জারি করা হয়। উক্ত নোটিশে আরও উল্লেখ করা হয়, ‘আবাসিকতা লাভ ও বসবাসের শর্তাবলী এবং আচরণ ও শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা ২০২১ এর ১৭ নং ধারা অনুযায়ী বিবাহিত এবং গর্ভবর্তী শিক্ষার্থীরা আবাসিক সিট পাবে না’।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম