মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদের কার্নিশে আটকে পড়লো শিশু, ৯৯৯ কলে উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ১৫:৫৬আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৫:৫৬

ময়মনসিংহের ত্রিশালে একটি মাদ্রাসা থেকে পালাতে গিয়ে পাঁচ তলা ভবনের ছাদের কার্নিশে আটকে পড়ে ১০ বছর বয়সী এক শিশু। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করা হলে তাকে উদ্ধার করা হয়।

মাদ্রাসাতুল ইদকানের হিফজ বিভাগের ওই ছাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বুধবার (২৫ অক্টোবর) পাঁচ তলা ভবনের ছাদে উঠে রেলিং টপকানোর চেষ্টা করে সে। কিন্তু সেখানে আটকে যায়। পরে ইসহাক নামে একজন ৯৯৯-নম্বরে ফোন করে জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান। 

কার্নিশে আটকে পড়া শিশুকে উদ্ধার করে ফায়ার সার্ভিস

তাৎক্ষণিকভাবে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনে খবর পাঠানো হয়। দ্রুত উদ্ধারের ব্যবস্থা নিতে বলা হয়। সংবাদ পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়।

আজ দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

ছবি: ফায়ার সার্ভিসের সৌজন্যে।

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
কালশী বস্তিতে আগুনপোড়া ঘরের পাশে শেষ সম্বলের আশায় অপেক্ষা ক্ষতিগ্রস্তদের
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী