যাত্রীবিহীন সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৩:১১আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৩:১১

বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর থেকেই চাঁদপুর, ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে গেছে। দেশের অন্যান্য অঞ্চল থেকেও সদরঘাটে লঞ্চ এসেছে। কিন্তু লঞ্চে যাত্রী নেই বললেই চলে।

রবিবার (২৯ অক্টোবর) সকালে সদরঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীর সংখ্যা কম। বুড়ীগঙ্গা নদীতে নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে।

দেশের বিভিন্ন জায়গার উদ্দেশে লঞ্চ ছেড়ে যাচ্ছে সদরঘাট থেকে

চাঁদপুরগামী যাত্রী আব্দুল মান্নান বলেন, গাড়িও চলে। কিন্তু আজ গাড়ির চেয়ে লঞ্চে চলাচল বেশি নিরাপদ মনে করছি। আমাদের নিজেদের মনের মধ্যে তো হরতালের আতঙ্ক কিছুটা হলেও বিরাজ করছে। এ আতঙ্ক নিয়েই যাতায়াত করছি। সদরঘাটে আসতে তেমন কোনও বাধা পাইনি। যদিও রাস্তায় তেমন কোনও লোকজন ছিল না।

অন্য সময় সড়কপথে যাতায়াত করলেও হরতালে নাশকতার আতঙ্কে লঞ্চে চলাচল করছেন কেউ কেউ

বোগদাদিয়া লঞ্চের আরেক যাত্রী সাইফুল আলম বলেন, গতকাল (২৮ অক্টোবর) যে ঘটনা ঘটেছে তাতে আমরা সাধারণ মানুষেরা খুবই শঙ্কিত। আবার আজ হরতাল হওয়া সত্ত্বেও লঞ্চ চলছে। তাই ভাবলাম বাড়িতেই চলে যাই। যাত্রী সংখ্যা কম হলেও যথাসময়েই লঞ্চ ছেড়ে যাচ্ছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, লঞ্চ চলাচল কাল রাত থেকেই স্বাভাবিক। সকাল থেকেও সব রুটে লঞ্চ আসা যাওয়া করছে। তবে যাত্রী একদম কম। হরতালে বিশৃঙ্খলার ভয়ে যাত্রী সংখ্যা কম।

ছবি: মহিউদ্দিন খান রিফাত।

/এমকেআর/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম