সারা দেশে ২ দিনে ৪৫টি অগ্নিসংযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ২১:৫১আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ২১:৫১

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টা থেকে রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা সারা দেশে ৪৫টি অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকাতেই ঘটে ২৭টি ঘটনা। রবিবার বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দিন সকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে মোট ১৩টি আগুনের খবর পাওয়া যায়। এর মধ্যে ৪টি ঢাকা সিটি এলাকায় ঘটে।

রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, উচ্ছৃঙ্খল জনতার অগ্নিসংযোগের ঘটনার মধ্যে ৪১টি ঢাকা বিভাগে, ১টি রাজশাহী বিভাগ, ২টি খুলনা বিভাগে, ১টি রংপুর বিভাগে ঘটে। এসব অগ্নিকাণ্ডে ১৯টি বাস, ৩টি মাইক্রোবাস, ৩টি অ্যাম্বুলেন্স, ১টি ট্রাক, ৭টি মোটরসাইকেল, ৩টি পিকআপ, ১টি সিএনজি পুড়ে যায়। এছাড়া পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার, রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।

উল্লেখ্য, শনিবার বিকালে ঢাকা মহানগরীর শাজাহানপুর ফ্লাইওভারের নিচে অগ্নি নির্বাপণ শেষে ফেরত যাওয়ার পথে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ি ভাঙচুর করে তাতে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা। এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা এবং একজন ড্রাইভার আহত হন।

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
আগামী দিনের বৃহত্তর আন্দোলনের সঙ্গে ঈদের কোনও সম্পর্ক নেই: জামায়াত আমির
সর্বশেষ খবর
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
ফিরেই কেন্টের জয়ের নায়ক বাংলাদেশের হাসান
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
রাজধানী‌তে পৃথক ঘটনায় নারীসহ দুজন গু‌লি‌বিদ্ধ, আটক ১
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে ‘লাদেন গ্রুপের’ সদস্য গ্রেফতার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক