নিউমার্কেটে বাসে আগুন

বিএনপি নেতা শাহজাহান ওমর ৪ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৩, ১৮:০০আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৮:০০

রাজধানীর নিউমার্কেট এলাকায় বাস পোড়ানোর ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শাহজাহানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের পুলিশ পরিদর্শক সাইরুল ইসলাম তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট রশিদুল আলম এ আদেশ দেন।

মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটের যাত্রী ছাউনীর সামনে মিরপুর সুপার লিংক লিমিটেডের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে বাসটির প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়। এ ঘটনায় বাসের চালক মামলাটি করেন। পরে এ মামলায় সন্ধিগ্ধ আসামি হিসেবে শনিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে রাজধানী থেকে ব্যারিস্টার শাহজাহান ওমরকে আটক করা হয়।

/এমকেআর/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম