তফসিল ঘোষণার পর সেনা মোতায়েন চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৩, ১৭:৫৫আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৭:৫৫

দেশের জনগণের জানমালের ক্ষতির আশঙ্কায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে— সেনা মোতায়েন চেয়ে একটি আইনি নোটিশ পাঠনো হয়েছে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়, আমি এস.এম জুলফিকার আলী জুনু সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একজন সদস্য এবং সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমন্বয়ে গঠিত ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান।

আইনজীবী জুলফিকার আলী উল্লেখ করেন, জনস্বার্থে আমার আরজি এই যে, বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি যে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অতি সম্প্রতি ঘোষণা করা হবে। অপরদিকে দেখা যায় যে, দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবরোধ ও হরতাল পালন করছে। বিভিন্ন রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন মিল-কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্যও পরিলক্ষিত হচ্ছে। হরতাল-অবরোধ চলাকালে লোকজন হামলার শিকার হয়ে আহত ও নিহত হচ্ছে।

নোটিশে বলা হয়, এ অবস্থায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্ক্ষা রয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রত্যক্ষ করা যাচ্ছে।

দেশের জনগণের জানমাল রক্ষায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে জনস্বার্থে স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়ন বা সেনা মোতায়নের আবেদন জানাচ্ছি।

এতে আরও বলা হয় তাই এই নোটিশ পাওয়ার পর একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে দেশের জনগণের জানমাল রক্ষায় জনস্বার্থে সেনা মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ
লিগ্যাল নোটিশ কী, কেন দেওয়া হয়
হকার কার্ড বিতরণ বন্ধ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম