আয়কর রিটার্ন জমাদানের সময়সীমা বাড়ানোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৩, ২০:৩৫আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ২০:৪৩

সিলেট অঞ্চলে করদাতাদের সুবিধার্থে আয়কর রিটার্ন জমাদানের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ব্যবসায়ী ও কর আইনজীবীদের অংশগ্রহণে সিলেট চেম্বারে অনলাইনে ব্যক্তিগত আয়কর রিটার্ন পূরণের ওপর আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন। সিলেট জেলা কর আইনজীবী সমিতি এবং এসএমএসি আইটি লিমিটেডের সহযোগিতায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এই কর্মশালার আয়োজন করে।

সিলেট চেম্বর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ বলেন, ‘সিলেট অঞ্চল প্রবাসী অধ্যুষিত হওয়ায় এখানে রেমিট্যান্সের প্রবাহ বেশি এবং মানুষের হাতে টাকা রয়েছে। তাই কর আহরণের সম্ভাবনাও অনেক। কিন্তু কর সচেতনতার অভাব এবং বিদ্যমান কর দেওয়ার প্রক্রিয়ার জটিলতার কারণে অনেকেই কর দেন না।’ তাই রাজস্ব আয় বাড়াতে ব্যক্তিগত কর দেওয়ার প্রক্রিয়া আরও সহজ এবং সাধারণ মানুষকে করদানে উদ্বুদ্ধ করতে করসচেতনতা বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 

কর্মশালায় সভাপতিত্ব করেন তাহমিন আহমদ। এতে সম্মানিত অতিথি ছিলেন সিলেট করাঞ্চলের কমিশনার সৈয়দ জাকির হোসেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমেদ, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান ও সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম পাঠান, সিলেট চেম্বারের সহসভাপতি আতিক হোসেন এবং চেম্বারের ভ্যাট, ট্যাক্স ও ট্যারিফ কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন, দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় এসএমএসি আইটি লিমিটেডের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া ‘ট্যাক্স ডু’র মাধ্যমে অনলাইনে ব্যক্তিগত আয়কর রিটার্ন সহজ ও নির্ভুলভাবে প্রস্তুত, নির্ভুলভাবে আয়কর গণনা এবং রিটার্ন সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সংরক্ষণের বিভিন্ন দিক তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেন।

ট্যাক্স-ডু’র বিষয়ে স্নেহাশীষ বড়ুয়া বলেন, ‘এই সফটওয়্যারের মাধ্যমে ঘরে বসে যে কেউ অনলাইনে কয়েক মিনিটের মধ্যে আয়কর রিটার্ন পূরণ করতে পারবেন। এটি একটি সম্পূর্ণ অটোমেটেড সিস্টেম, যা ইনপুটের ভিত্তিতে যে কাউকে আইন অনুযায়ী সহজেই আয়কর রিটার্ন প্রস্তুত করে দেয়। ব্যবহারকারীরা শুধু বিভিন্ন উৎস থেকে তাদের আয় সফটওয়্যারের ইনপুট করলে স্বয়ংক্রিয়ভাবে আয়কর গণনা করে দেয় ট্যাক্স-ডু।’

ট্যাক্স ডু হলো অনলাইনে ব্যক্তিগত আয়কর রিটার্ন তৈরির ক্ষেত্রে সামগ্রিক সমাধানের জন্য এসএমএসি আইটি লিমিটেড উদ্ভাবিত নতুন সফটওয়্যার।

/এসআই/আরকে/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
আয়কর রিটার্ন না দিলে সামনে কী বিপদ? এনবিআরের নতুন সতর্কবার্তা
করের জালে পুরো দেশ, নতুন বাজেটে কাদের ঘুম হারাম 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম