৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঠিকাদারের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২৩, ১৭:৪৪আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৭:৪৭

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লার ঠিকাদার কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে ৮ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৯৪৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক পাপন কুমার সাহা এজাহারে উল্লেখ করেন, কুমিল্লর মনোহরগঞ্জ থানার লক্ষণপুর গ্রামের কামাল হোসেন (৩৪) একজন ঠিকাদার। ২০০৭ সালে তিনি ঠিকাদারি ব্যবসা শুরু করেন। তার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে দুদক অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানকালে, ঠিকাদার কামাল হোসেন নিজ নামে ৫ কোটি ১১ লাখ ৫২ হাজার ২০০ টাকার স্থাবর সম্পদ এবং ১০ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৫৫ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যায়। এতে দেখা যায়, তিনি ৮ কোটি ৯৩ লাখ ৭৭ হাজার ৯৪৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

কমিশনের নির্দেশনা অনুযায়ী তার বিরুদ্ধে এ অভিযোগে মামলা দায়ের করা হলো। তদন্তে আরও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ পাওয়া গেলে সেটাও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম