খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ নভেম্বর ২০২৩, ১৯:০৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৯:০৪

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। অজ্ঞাত এই ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর, তার পরনে ছিল পাঞ্জাবি ও চেক লুঙ্গি।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজ বিকাল সাড়ে ৩টার দিকে খিলগাঁও রেলগেট থেকে ৫০০ গজ অদূরে কমলাপুরগামী ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।’ 

খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের