শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড

লন্ডন প্রতি‌নি‌ধি
২৮ নভেম্বর ২০২৩, ০৭:৩১আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৭:৩২

যুক্তরা‌জ্যে এক কন‌্যা শিশু‌কে যৌন নির্যাত‌নের অভিযোগে ৩৬ বছর বয়সী বাংলা‌দেশি বং‌শোদ্ভূত একটি মস‌জি‌দের ইমাম‌কে ৮ বছর ৩ মাসের কারাদ‌ণ্ড দিয়েছেন আদালত। তার নাম সাইদুর রহমান শামী‌ম। একইসঙ্গে সাউদাম্পটন ক্রাউন কোর্ট ওয়েস্টন-সুপার-মেরের ওয়াটারলু স্ট্রিটের ওই নির্যাতককে যৌন অপরাধীদের রেজিস্টারে অনির্দিষ্টকালের জন্য সই করার নির্দেশ দিয়েছেন আদালত।

সাউদাম্পটনের একটি মসজিদে ইমাম হিসেবে দা‌য়িত্ব পালন করার সময় শামীম বছরের পর বছর ধরে যৌন নিপীড়ন ক‌রে‌ছেন শিশু‌দের,আদাল‌তে এমন অভিযোগ আনা হয়।

তের বছ‌রের কম বয়সী দুই কন‌্যা শিশু‌কে যৌন নিপীড়নের দা‌য়ে জুরি বো‌র্ডের রা‌য়ে তাকে দোষী সাব্যস্ত কর‌া হয়।

কীভাবে ওই ইমাম বিশ্বাসের অপব্যবহার করে যৌন অপরাধ করেছেন তা শু‌নে আদালত হতভম্ভ হ‌য়ে যান।

এক ভুক্তভোগী শিশুর বাবা আদালতে পড়া একটি বিবৃতিতে ব‌লেন, ‘শামী‌মের নির্যাত‌ন শিশু‌টি‌কে খুব দুর্বল ও উদ্বিগ্ন করে তোলে। ‌শিশু‌টির শৈশব কা‌টে বিপর্যস্ত অবস্থায়। যেসবের যন্ত্রণাদায়ক প্রভাব শিশ‌ু‌টির জীব‌নে দীর্ঘ সময়ের জন্য থেকে গেছে।’

ওই বাবা তার বক্ত‌ব্যে ব‌লেন, ‘মে‌য়ে‌টি আজ অবধি আমা‌কে আলিঙ্গন করতেও দ্বিধায় ভোগে।’

/আরআইজে/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম