পেট্রোলিয়াম জেলিতে কী কী থাকে জানতে চেয়েছেন হাইকোর্ট 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৩২আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৫

ত্বকে ব্যবহার করা পেট্রোলিয়াম জেলিতে কী কী উপাদান ব্যবহার করা হয় তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পেট্রোলিয়াম জেলির সব উপাদান সম্পর্কে জানানোর বিষয়ে নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষকে হাইকোর্ট ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ভোক্তা সাধারণের পক্ষে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

অধিদফতর জানায়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, নকল ও মানহীন বিভিন্ন প্রসাধনী সামগ্রী ব্যবহার করে ভোক্তা-সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে।  সাধারণত শীতকালীন প্রসাধনী হিসেবে ভোক্তারা ব্যাপকহারে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করে থাকে। নকল ও মানহীন পেট্রোলিয়াম জেলি ব্যবহারের ফলে অনেকের ত্বকে ক্ষতিকর প্রভাব পড়ছে মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে, বাজারে প্রচলিত বিভিন্ন পেট্রোলিয়াম জেলির মোড়কে উপস্থিত উপাদানসমূহ স্পষ্টভাবে উল্লেখ থাকে না। সেক্ষেত্রে এ সকল পণ্য ব্যবহারে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অধিদফতর আরও জানায়, এই বিষয়ে ভোক্তা-সাধারণের পক্ষে এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সম্প্রতি পেট্রোলিয়াম জেলিতে কী কী উপাদান রয়েছে সে বিষয়ে জানতে চেয়েছেন। এছাড়াও পেট্রোলিয়াম জেলির সকল উপাদান সম্পর্কে জানানোর বিষয়ে নিবন্ধন প্রদানকারী কর্তৃপক্ষকে মহামান্য হাইকোর্ট ইতোমধ্যে নির্দেশনা প্রদান করেছেন। বিষয়টি ভোক্তা-সাধারণকে অবগত করা হলো।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের