যাত্রাবাড়ীতে চলন্ত বাসে পেট্রোল নিক্ষেপ, যুবক দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০৫

রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে অবরোধকারীদের ছোড়া পেট্রোল বোমায় যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় হাসান (২৬) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রাবাড়ী থেকে দগ্ধ হয়ে হাসান নামে এক যুবক আমাদের জরুরি বিভাগে আসে। তার অবস্থা আশঙ্কাজনক না হলেও হাত-পায়ে বেশ কিছু অংশ পুড়ে গেছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

আহত যাত্রী হাসান জানান, আমি যে গাড়িতে ছিলাম ওই গাড়িটি মাতুয়াইল বাসস্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে পিছন থেকে গাড়ির জানালা দিয়ে কয়েকজন যুবক গাড়িতে পলিথিনে করে পেট্রোল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। পরে পালিয়ে যায়। অন্যান্য যাত্রীরা সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলেও আমার গাড়ি থেকে নামতে দেরি হয়ে যায়। তখন পা এবং হাতে আগুন লেগে দগ্ধ হই। পরে আমার এক আত্মীয়কে সংবাদ দিলে তিনি ঘটনাস্থলে এসে আমাকে হাসপাতালে নিয়ে আসে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে যাত্রীর মৃত্যু
রাজধানীতে বাসে আগুন
বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের