মহাখালী ফ্লাইওভারেও দৃষ্টিনন্দন চিত্রকর্ম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৩, ১৬:০৭ আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৬:৫২

রাজধানীর মহাখালী উড়ালসড়কের নিচের অংশ এবং পিলারগুলোয় দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট (চিত্রকর্ম) কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বার্জার পেইন্টস বাংলাদেশের সহযোগিতায় বিজয়ের মাস ডিসেম্বরে এই স্ট্রিট আর্ট শুরু হয়। স্বাধীনতার মাস মার্চের মধ্যে মহাখালীর উড়ালসড়কে ১৪টি পিলারের সবগুলোতেই স্ট্রিট আর্ট সম্পন্ন করা হবে।

এর আগে ঢাকার মৌচাক-মগবাজার উড়ালসড়কের নিচে এ ধরনের চিত্রকর্ম করিয়েছে ডিএনসিসি। উড়াল সড়কের নিচে নয়নাভিরাম চিত্রকর্ম সেখান দিয়ে চলাচলকারী পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে।

মহাখালী ফ্লাইওভারের পিলারগুলোয় দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট

ডিএনসিসির পক্ষ থেকে বলা হয়, শহরকে সুন্দর ও আকর্ষণীয় করতেই এই উদ্যোগ। এর পাশাপাশি রাজধানীবাসীকে এসব চিত্রকর্মের মাধ্যমে বিভিন্ন ‘শিক্ষণীয়’ বার্তা দেওয়াও এর লক্ষ্য। এর মধ্যে ‘গাছ লাগাই পরিবেশ বাঁচাই’,  ‘হর্ন বাজানো নিষেধ’ এমন নানান স্লোগান রয়েছে।

মহাখালী ফ্লাইওভারের পিলারগুলোয় স্ট্রিট আর্টের ফাঁকে ফাঁকে নগরবাসীকে দেওয়া হয়েছে সচেতনতামূলক নানা বার্তা

সৌন্দর্য বর্ধনের পাশাপাশি ফ্লাইওভারের বিভিন্ন পিলারে সিসিটিভি ক্যামেরা বসানো হবে, যাতে কেউ এসব চিত্রকর্ম নষ্ট করতে না পারে। এই দৃষ্টিনন্দন স্ট্রিট আর্টের ওপর পোস্টার লাগালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

এসব স্ট্রিট আর্টের ওপর পোস্টার সাঁটালে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ডিএনসিসির চিত্রকর্মের কাজ পরিদর্শনকালে তিনি বলেন, আমরা শহরকে দৃষ্টিনন্দন করার জন্য অনেক কাজই করি। কিন্তু দুঃখের বিষয় সে কাজগুলো কিছু দিন পরেই পোস্টারের আড়ালে ঢেকে যায়। মহাখালীতে যে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট করা হয়েছে তার ওপর আমি কোনও পোস্টার দেখতে চাই না। যে পোস্টার লাগাবে তাকে সবাই মিলে প্রত্যাখ্যান করবো। এত সুন্দর চিত্রকর্মের ওপর পোস্টার লাগালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।

মহাখালী ফ্লাইওভারের নিচের পিলারগুলোয় স্ট্রিট আর্ট পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম

এ সময় মহাখালী ফ্লাইওভারের নিচে ফাঁকা জায়গায় টেবিল টেনিস বোর্ড এবং দাবা খেলার বোর্ডের ব্যবস্থা করে দেওয়া হবে বলেও জানান মেয়র আতিকুল ইসলাম।

মহাখালী ফ্লাইওভারের পিলারগুলো রাঙিয়ে দেওয়া হয়েছে স্ট্রিট আর্টে

আরও পড়ুন- ফ্লাইওভারের পিলারে গ্রাফিতি আর্ট

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ গ্রেফতার তিনজনের ৫ দিনের রিমান্ড
বাইরে নাশকতা, ভেতরে অবিশ্বাস: বড় পরীক্ষায় পুলিশ
পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন
সর্বশেষ খবর
জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ
জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থানে ক্ষুব্ধ ট্রাম্প
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার
ছবি দিয়ে অজানা তথ্য খুঁজবেন যেভাবে, গুগল লেন্সের ব্যবহার
সর্বাধিক পঠিত
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
‘জীবনে একটু প্রেম-যৌনতা দরকার’
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
শেখ হাসিনাকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি, কী লেখা তাতে
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন