নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরু করতে চায় চীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২৩, ১৫:১৭ আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৫:২০

৭ জানুয়ারির নির্বাচনের পর তিস্তা প্রকল্পের কাজ শুরুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে ‘বাংলাদেশে চীনের ভাবমূর্তি’ শীর্ষক এক সেমিনারে তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সেন্টার ফর অলটারনেটিভস এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘আমরা এরইমধ্যে বাংলাদেশ থেকে তিস্তা নদী বিষয়ক কয়েকটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পেয়েছি। এসব প্রকল্পের খরচ অনেক বেশি।’

বিপুল পরিমাণ খরচের চাপ কমানোর জন্য আমরা এটি ধাপে ধাপে করতে চাই জানিয়ে তিনি বলেন, ‘আমরা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তিস্তা নদীর উন্নয়নে আমরা কাজ করতে চাই। আমি আশাবাদী, ৭ জানুয়ারির নির্বাচনের পর তিস্তা প্রকল্পে আমরা কাজ শুরু করতে পারবো।’

লিখিত বক্তব্যে রাষ্ট্রদূত আরও বলেন, ‘৭ জানুয়ারির নির্বাচনের পরে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।’

সেন্টার ফর অলটারনেটিভসের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ ‘বাংলাদেশে চীনের ভাবমূর্তি’ বিষয়ক একটি গবেষণাপত্র উপস্থাপন করেন।

গবেষণাপত্রে দেখা যায়, বড় একটি জনগোষ্ঠী ‘চীনের ঋণের ফাঁদ’ নিয়ে উদ্বিগ্ন হলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা আশাবাদী।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
প্রশান্ত মহাসাগরীয় রাজনীতিকদের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
যুক্তরাষ্ট্রকে সংলাপের মাধ্যমে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলার আহ্বান চীনের
এক সময় ছিল সিআইএ’র এয়ারফিল্ড, এখন চীনের সামরিক ঘাঁটি
সর্বশেষ খবর
বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন যা ঘটলো
বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন যা ঘটলো
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
ইন্ডিগো’র ফ্লাইটে পাওয়ার ব্যাংক থেকে আগুন, জরুরি অবতরণ
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
আসামে তিন শিশুসহ ১২ বাংলাদেশি আটক
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম