ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত তথ্য 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২৩, ১৯:১৮আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ২০:৫৩

এখন থেকে ঘরে বসে ফোন কলেই মিলবে দলিল সংক্রান্ত সব তথ্য সেবা। জমি রেজিস্ট্রেশনের পর দলিলের নকলসহ মূল দলিল সংক্রান্ত তথ্য পেতে ভোগান্তি কমাতে এ সেবা চালু করেছে নিবন্ধন অধিদফতর। প্রাথমিকভাবে ঢাকা জেলার সব সাব-রেজিস্ট্রি অফিস এই সেবাটি চালু করেছে। পর্যায়ক্রমে দেশের সব সাব-রেজিস্ট্রি অফিস থেকে এ সেবা পাওয়া যাবে। শুক্রবার (২২ ডিসেম্বর) সরকারি এক তথ্য বিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, জমি রেজিস্ট্রেশনের পর দলিলের কপি পেতে বা তার তথ্য জানতে দূরদূরান্ত থেকে মানুষকে রেজিস্ট্রি অফিসে আসতে হয়। এ ভোগান্তি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে সেবাটি চালু করা হয়েছে। ফলে এখন সেবা প্রত্যাশীরা ঘরে বসে ফোন করে তার দলিল সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

এ লক্ষ্যে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলো জমি রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে দলিলগ্রহীতাকে দেওয়া রসিদের ওপর একটি ফোন নম্বর দিচ্ছে। 

জমির ক্রেতা যেকোনও সময় এই নম্বরে ফোন করে দলিল সরবরাহের সময় জানতে পারবেন। রেজিস্ট্রারের কার্যালয়সহ ঢাকা জেলাধীন ২২টি সাব-রেজিস্ট্রি অফিস থেকে কোন কর্মচারী এই ফোনকল রিসিভ করবেন তার নাম, পদবি ও ফোন নম্বরসহ একটি চিঠি ইতোমধ্যে ইস্যু করা হয়েছে।

ঢাকা জেলাধীন ২২টি সাব-রেজিস্ট্রি অফিসের ফোন নম্বর

তথ্য-বিবরণীতে বলা হয়, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনবান্ধব রেজিস্ট্রি সেবা নিশ্চিত করতে জমি রেজিস্ট্রেশনের ১১৫ বছরের ইতিহাসে এ বছরই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক