ল্যাবএইডের বিরুদ্ধে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১৪:৪৯আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৫:০৪

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের ইউরোলজিক্যাল সার্জন মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুনের ‘ভুল চিকিৎসা’র অভিযোগ এনে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ভুক্তভোগী মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিলের পক্ষে আবেদনটি দায়ের করেন আবেদনকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। 

পরে আইনজীবী জানান, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক মেজর জেনারেল অধ্যাপক ডা. এইচ আর হারুন আবেদনকারীর ভুল চিকিৎসার করার কারণে ১ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘মো. ইউসুফ মজুমদার ওরফে শাকিল চিকিৎসার জন্য প্রায় ৬ লাখ ২০ হাজার টাকা ব্যয় করার পরও ডাক্তারের ভুল চিকিৎসার কারণে ভুক্তভোগীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। যেকোনও সময় ভুক্তভোগীর মৃত্যুর আশঙ্কা রয়েছে, সেজন্য দুটি কিডনিই পরিবর্তন করতে হবে।’

রিটে ভুক্তভোগীকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ নির্দেশনা চেয়ে এবং এই বিষয়টি তিনি ‘এনকোয়ারি কমিশন আইন-১৯৫৬’ অনুযায়ী তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি, ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক মেজর জেনারেল অধ্যাপক এইচ আর হারুনকে রিটে বিবাদী করা হয়েছে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
রাজধানীর দুই থানায় নতুন ওসি
৮-১০ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না, দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন চালকরা
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের