মানুষের ভিড়ে নেভানো যাচ্ছে না ট্রেনের আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৪, ২২:৫২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০০:১৮

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চার জন নিহত হয়েছেন এবং ট্রেনের পাঁচটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। আর তা দেখতে ট্রেনের চারপাশে জড়ো হচ্ছে মানুষ। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ঘটনাস্থল থেকে বাংলা ট্রিবিউনের প্রতিবেদক জানান, পুড়ে যাওয়া ট্রেনটির পাওয়ার কারের পাশে প্রচুর মানুষ জড়ো হয়। এ সময় মাইকে বারবার সতর্ক করে সবার কাছে সহযোগিতা চাইছেন উদ্ধারকারী ফায়ার সার্ভিস ও র‌্যাবের কর্মকর্তারা। অনেক চেষ্টা করেও মানুষকে সরানো যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত পাওয়ার কার থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, ভেতরে আরও মরদেহ থাকতে পারে।

জনগণকে সরতে বললেও তারা শুনছেন না

এর আগে শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ শুরু করে। এ সময় আগুনে দগ্ধ হয়ে চার যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ট্রেনটির কয়েকটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের খবর পেয়ে ৯টা ২৫ মিনিটে খিলগাঁও, পোস্তগোলা ও আশপাশের ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের