ট্রেনে আগুনের ঘটনায় মহিলা পরিষদের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৪, ১৬:১২আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:১৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করে নারী-শিশুসহ সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনায় শোক, উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

বিবৃতিতে সংগঠনটি বলে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নারী ও শিশুসহ সাধারণ মানুষকে নিষ্ঠুরভাবে পুড়িয়ে হত্যা করা হলো। এ নির্মম ঘটনায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর শোক, তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে।

রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও রাজনৈতিক কৌশলের নামে নির্মম সহিংসতা রাজনীতিকে বিপজ্জনক করে তুলছে এবং জনজীবনে শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও জনস্বার্থ বিঘ্নিত করা হচ্ছে। দেশের সম্পদ বিনষ্ট করা হচ্ছে, যা কোনোমতেই কাম্য নয়।

বাংলাদেশ মহিলা পরিষদ অবিলম্বে নিরপেক্ষভাবে এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। আহতদের চিকিৎসার সুব্যবস্থা করার দাবি জানাচ্ছে।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
রাজধানী এক্সপ্রেসের রেশ কাটতে না কাটতেই এবার পুড়লো বিহারের ট্রেন
মধ্যপ্রদেশে ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী
চলন্ত ট্রেনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম