ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার আবহমান সংস্কৃতি লালন করে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৪, ২০:১১আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২০:১৫

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, গ্রাম বাংলার আনাচে-কানাচে ছড়ানো ছিটানো খেলাধুলা সাংস্কৃতিক বিকাশকে ত্বরান্বিত করে। তিনি বলেন, ‘ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা গ্রামীণ বাংলার আবহমান সংস্কৃতি লালন করে।’

শনিবার (২০ জানুয়ারি) রংপরের পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ আওয়ামী লীগ ৭ নম্বর আলমপীর ইউনিয়ন শাখার উদ্যোগে ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ ডা. আকবার আলী স্মৃতি স্মরণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম।

সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) মো. তারিক মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্পিকার বলেন, ‘প্রতিটি ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে ৪০০টি করে কম্বল বিতরণ করা হবে। ১৮০টি করে কম্বল মা-বোনদের জন্য পৃথকভাবে বিতরণ করা হবে। মা-বোনেরা আমাকে খুব ভালোবাসেন।’ তিনি বলেন, ‘মায়েদের একটি কম্বল দেওয়া হলে তারা বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন।’

এ সময় স্পিকার ৩ নম্বর বড়দরগাহ ইউনিয়ন, ৯ নম্বর পীরগঞ্জ ইউনিয়ন, ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে মা-বোনদের অগ্রাধিকারের ভিত্তিতে কম্বল বিতরণ করেন।

ঘোড়দৌড় প্রতিযোগিতা

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের মেধা ও মনন বিকশিত হয়। তরুণ প্রজন্মের ব্যক্তিত্ব গঠনে এসব খেলাধুলা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘প্রয়োজনীয় রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ চলমান থাকবে। এলাকার চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে এসব বিষয় তালিকাভুক্ত করবেন।’

অনুষ্ঠানে রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
এভাবে চলতে থাকলে সংসদ মারাত্মক হুমকির মুখে পড়বে: স্পিকার
রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানা গেলো 
সর্বশেষ খবর
লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প, যা বললো কানাডা
লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প, যা বললো কানাডা
দাপট দেখিয়ে ম্যাচ জিতলো বার্সেলোনা
দাপট দেখিয়ে ম্যাচ জিতলো বার্সেলোনা
আলু সংরক্ষণে কেজিতে ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
আলু সংরক্ষণে কেজিতে ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ 
মাউথওয়াশ ব্যবহারে উপকারের পাশাপাশি যে ঝুঁকিগুলো আছে
মাউথওয়াশ ব্যবহারে উপকারের পাশাপাশি যে ঝুঁকিগুলো আছে
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’