আইনজীবীদের বাৎসরিক নবায়ন ফি বৃদ্ধির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৪, ১৪:৫২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৪:৫২

আইনজীবীদের বাৎসরিক নবায়ন ফি ‘অস্বাভাবিক’ বৃদ্ধিতে বাংলাদেশ বার কাউন্সিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইফতেখার উদ্দিন মাহমুদ, অ্যাভোকেট জামিউল হক ফয়সাল, অ্যাডভোকেট জামিলা মমতাজ, ব্যারিস্টার সাবিত এ খান। বার কাউন্সিলে পক্ষে ছিলেন অ্যাডভোকেট রবিউল ইসলাম বুদু।

শুনানি শেষে আগামী ২৮ জানুয়ারি এই বিষয়ে লিখিত আদেশের জন্য দিন ধার্য রেখেছেন আদালত।

এর আগে, আইনজীবীদের বাৎসরিক নবায়ন ফি বৃদ্ধি করে বাংলাদেশ বার কাউন্সিল। ওই সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে আইনজীবীদের পক্ষে এবিএম বায়েজিদ রিটটি দায়ের করেন।

/বিআই/আরকে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান