বেনাপোল এক্সপ্রেসে আগুন: ৪ মরদেহ শনাক্ত, হস্তান্তরের অপেক্ষায় স্বজনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৬আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪৬

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারানো চার জনের মরদেহ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তাদের মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান। 

ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হওয়া চার জন হলেন, আবু তালহা (২৪), চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৮), নাতাশা জেসমিন নেকি (২৫), ও এলিনা ইয়াসমিন (৪০)।

এদিকে খবর পেয়ে মরদেহ নেওয়ার জন্য সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে অপেক্ষায় রয়েছেন নিহতদের স্বজনরা। 

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন (ফাইল ছবি)

পুলিশ কর্মকর্তা সেতাফুর রহমান জানান, এর আগে নিহত চার জনের পরিবারের পক্ষ থেকে মরদেহগুলো নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। শনাক্তকরণ প্রক্রিয়ায় তাদেরই নাম এসেছে। আমরা তাদের স্বজনদের খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে আজই তাদের মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হবে।

গত ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়া অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ওই ঘটনায় চার যাত্রী নিহত হন। আহত হন অনেক যাত্রী।

আরও পড়ুন: 

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন: অবশেষে তিন জনের মরদেহ বুঝে পাচ্ছেন স্বজনরা

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাজধানী এক্সপ্রেসের রেশ কাটতে না কাটতেই এবার পুড়লো বিহারের ট্রেন
মধ্যপ্রদেশে ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী
চলন্ত ট্রেনে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম