সিইসি হাবিবুল আউয়ালের ‘বিচার ও প্রশাসন’ বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বই ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় পাঠক সমাবেশের কাঁটাবন শাখায় বইটির প্রকাশনা উৎসবে যোগ দেন সিইসি।

এ সময় কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘বাবার ইচ্ছা ছিল আমি উকিল হবো, কিন্তু ব্যর্থ হয়েছি। এরপর ব্যবসা করতে গিয়েও ব্যর্থ হলাম। এরপর চাকরিতে ঢুকে গেলাম। সেই কর্মজীবনের নানা অভিজ্ঞতা আমার বইয়ের প্রতিপাদ্য’।

তিনি বলেন, এই বইয়ে কিছু বিনোদন, কিছু কষ্ট, কিছু সাহিত্যের উপাদান আছে। জনপ্রশাসনে আমরা কীভাবে কাজ করি, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারি— বইতে তার বিশদ আছে।

অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘ইংরেজি ভাষা থেকে অনূদিত ও পরিমার্জিত তার এই বইয়ে তিনি দেশের বিচারবিভাগ ও প্রশাসনের বাস্তবচিত্র সততা ও সাহসিকতার সঙ্গে যেভাবে তুলে এনেছেন তা সত্যি সাধুবাদযোগ্য’।

পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আব্দুর রহমান। পাঠক সমাবেশ থেকে প্রকাশিত ‘বিচার ও প্রশাসন, ভেতর থেকে দেখা’— বইটির প্রচ্ছদ করেছেন আনিসুজ্জামান সোহেল। ৩৭৮ পৃষ্ঠায় প্রকাশিত বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৫ টাকা।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
সৈয়দ রিয়াজুর রশীদের “সব চরিত্র অলীক বাস্তব মানবীয়” প্রকাশিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসি দলীয় প্রতীক না থাকলেও দল থেকে মনোনয়নের ঘোষণায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে 
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম