তিউনিসিয়া উপকূলে মৃতদের অধিকাংশই বাংলাদেশি: দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৪০

লিবিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাত্রাকালে তিউনিসিয়ার উপকূলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জন অভিবাসী মারা গেছেন। তাদের বেশির ভাগ বাংলাদেশি নাগরিক বলে বি‌ভিন্ন সূত্রে জানতে পেরেছে লি‌বিয়ায় বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, লিবিয়া উপকূল থেকে ৫২ জনের একদল অভিবাসী সাগরপথে ইউরোপ যাত্রাকালে গত ১৫ ফেব্রুয়ারি তিউনিসীয় উপকূলে তাদের বহনকারী নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তিউনিসিয়ার নৌবাহিনী নৌকা থেকে ৯ অভিবাসীর মরদেহ এবং ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। জীবিত অবস্থায় উদ্ধার করা অভিবাসীদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া দুর্ঘটনায় মৃত্যুবরণকারী অধিকাংশ বাংলাদেশি নাগরিক বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

উদ্ধার বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সহযোগিতা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিউনিসিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং আইওএম এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে দূতাবাস। তারা বলছে, স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধার ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাদের কল্যাণ নিশ্চিতকরণ ও মৃত্যুবরণকারী বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে দূতাবাসের একটি দলকে দ্রুত তিউনিসিয়া পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, বিভিন্ন দেশের উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে ২০২৩ সালে তিন হাজারেরও বেশি অভিবাসী মৃত্যুবরণ করেন এবং বহু নিখোঁজ হয়েছেন। সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ অবৈধ অভিবাসনের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। লিবিয়া ও তিউনিসিয়ার নৌবাহিনীও তাদের নজরদারি জোরদার করেছে। ফলে বর্তমানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ-যাত্রা অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ।

দূতাবাসের পক্ষ থেকে দালাল ও পাচারকারীদের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি না নিতে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া লিবিয়ায় কর্মরত বা বসবাসরত প্রবাসীদের এ বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানায় তারা। 

একই সঙ্গে বাংলাদেশে অবস্থানরত তাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতজনদের সতর্ক করার পরামর্শ দিয়েছে লি‌বিয়ায় বাংলাদেশ দূতাবাস।

/এসও/এনএআর/
সম্পর্কিত
চীনে কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ২৫
ধানম‌ন্ডি‌তে ভব‌নে আগুন, যা বল‌লো ফায়ার সা‌র্ভিস
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
সর্বশেষ খবর
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
জর্ডানকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
চট্টগ্রামে এক ভবন থেকে ৭০ বিদেশি আটক, কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তারা?
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
দুই ছেলের মারামারি থামাতে গিয়ে বাবার মৃত্যু
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?