গৃহপরিচারিকার মৃত্যু: স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদকের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫১

ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে গৃহপরিচারিকার ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে দায়ের করা মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত এই আদেশ দেন।

এদিন আসামিপক্ষে জামিন চেয়ে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহেসানুল হক সমাজী ও আশরাফ উল আলম। রাষ্ট্রপক্ষ থেকে এ জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেন।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর হেলাল উদ্দিন এ তথ্য জানান।

গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে ৭ ফেব্রুয়ারি আসামিদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তিন দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন আদালত।

ওইদিন সকালে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন গৃহপরিচারিকা প্রীতির বাবা লুকেশ ওড়াং। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধি আইনের ৩০৪(ক) ধারায় অভিযোগ করা হয়েছে।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনের নবম তলা থেকে পড়ে প্রীতি ওড়াং নামে এক কিশোরী গৃহপরিচারিকার মৃত্যু হয়। ১৫ বছর বয়সী ওই কিশোরী ভবনের বাসিন্দা ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতো। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে। বাবার নাম লুকেশ ওড়াং। পরে মোহাম্মদপুর থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন-

প্রীতি উড়ানের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও তার পরিবারের নিরাপত্তা দাবি দুই সংগঠনের

ডেইলি স্টারের সাংবাদিক আশফাকের বাসায় গৃহকর্মীদের সঙ্গে বারবার একই ঘটনা কেন?

গৃহকর্মীর লাশ উদ্ধার, স্ত্রীসহ সাংবাদিককে নেওয়া হলো থানায়

গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার: স্ত্রীসহ সাংবাদিক আশফাকের বিরুদ্ধে মামলা

/এআই/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, পার্টি সেন্টারের মালিক গ্রেফতার
নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ন্যূনতম প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ডের রায় দায়িত্বজ্ঞানহীন কাজ: হাইকোর্ট
সর্বশেষ খবর
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
‌‘বিএনপি কোটায়’ চাকরি দিতে ভাইভার নম্বর ৪০০ শতাংশ বাড়িয়েছে: সারজিস
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
সন্তান মাদকের ফাঁদে পড়ছে না তো? বুঝবেন যেসব পরিবর্তনে
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার