দালিলিক গ্রন্থ ‘বঙ্গবন্ধু ও জাপান’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৬আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৬

বঙ্গবন্ধুর জাপান সফরের পঞ্চাশ বছর পূর্তিতে প্রকাশিত হলো দালিলিক গ্রন্থ ‘বঙ্গবন্ধু ও জাপান’। কবির বিন আনোয়ার ও শাহরিয়ার মাহমুদ প্রিন্সের সম্পাদনায় বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় বিশ্বসাহিত্য ভবনের স্টলে। গ্রন্থটিতে বাংলাদেশ ও জাপানের নিবিড় বন্ধুত্বের নানাবিধ বিষয় আলোকপাত করা হয়েছে।

বইটিতে তিনটি অধ্যায় সন্নিবেশিত হয়েছে। বিভিন্ন সময়ে গবেষক ও লেখকদের লেখনিতে উঠে আসা লেখাগুলোয় জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধুত্বের নিদর্শন ফুটে উঠেছে।

সম্পাদকীয় নোটে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপানিদের হৃদয়ে পরম শ্রদ্ধার মানুষ হিসেবে আবির্ভূত হন। বাংলাদেশের সঙ্গে জাপানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রচিত হয় ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি।

১৯৭৩ সালের অক্টোবরে জাপান সরকারের আমন্ত্রণে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান সফর করেন। জাপান সরকার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত আন্তরিক পরিবেশে দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করতে নানামুখী পদক্ষেপ গ্রহণে একমত হন। সেই সময়ের নানা উদ্যোগ ও বঙ্গবন্ধুর জাপান সফরের নানা অংশকে নথিভুক্ত করা হয়েছ বইটিতে।

বইটির সম্পাদক শাহরিয়ার মাহমুদ জানান, বইটি পাঠকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য ৫০০ টাকা। ২৫ ফেব্রুয়ারি মেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করা হবে। কবির বিন আনোয়ার ছাড়াও সেখানে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

/ইউআই/আরআইজে/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে সমঝোতা
শিল্পকলায় শেষ হলো ‘বেণুকা’ রাগে, সুরে, শ্রুতির নিবিড়তায় নজরুল
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল