ধানমন্ডিতে রুফটপ রেস্টুরেন্ট ভেঙে দিলো রাজউক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ মার্চ ২০২৪, ১৪:০৪ আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৬:৪৬

রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক ভবনের রুফটপে অবস্থিত দুটি রেস্তোরাঁর স্থাপনা ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার (৪ মার্চ) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার অভিযান চালিয়ে স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন। গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে দুটি স্থাপনার মধ্যে একটি ছিল রেট্রো লাইভ কিচেন এবং আরেকটি নির্মাণাধীন।

রাজউক কর্মকর্তারা জানান, গাউসিয়া টুইন পিক ভবনের বাণিজ্যিক ভবন এফ-১ হিসেবে অনুমোদন ছিল। তবে রেস্তোরাঁ করতে হলে বাণিজ্যিক ক্যাটাগরি এফ-২ অনুমোদন থাকতে হবে। সেটি এই বিল্ডিংয়ের নেই। তাছাড়া নকশা অনুযায়ী ছাদের অংশে কোনও স্থাপনা থাকার কথা ছিল না। সেটিও মানা হয়নি।

একই ভবনে অবস্থিত ‘দ্য প্যান প্যাসিফিক লাউঞ্জ’কে জরিমানা করা হয়। ছবি: নাসিরুল ইসলাম

গাউসিয়া টুইন পিক বিল্ডিংয়ের সার্ভিস ম্যানেজার আলমগীর হোসেন বলেন, ‘রাজউক কর্মকর্তারা গতকাল এসে পুরো বিল্ডিং ঘুরে দেখেছেন। এরপর সব রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছেন। থানার পক্ষ থেকে আজ চিঠি দেওয়া হয়েছে, সব রেস্তোরাঁকে লাইসেন্স নিয়ে তিন দিনের মধ্যে থানায় যেতে।’

তিনি আরও বলেন, ‘আজ সকালে রাজউক টিম নিয়ে এসে ভাঙা শুরু করেছে। কোনও মালামাল সরানোর সুযোগ দেওয়া হয়নি। কোনও স্টাফ নেই এখানে, সবাইকে গতকাল ছুটি দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের আগুনে নারী শিশুসহ ৪৬ জন মারা যান। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি দুই জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। 
এরপর রবিবার (৩ মার্চ) রাতে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলোতে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। 

আরও পড়ুন:

গাউসিয়া টুইন পিকের সব রেস্টুরেন্টে সিলগালা

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বায়ুদূষণে আজ বিশ্বে ৯ম স্থানে ঢাকা, শীর্ষে লাহোর
সর্বশেষ খবর
শেরপুরের পাহাড়ঘেরা এই তীর্থস্থানে মিলবে প্রকৃতি ও প্রশান্তির ছোঁয়া
শেরপুরের পাহাড়ঘেরা এই তীর্থস্থানে মিলবে প্রকৃতি ও প্রশান্তির ছোঁয়া
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা
ইনফান্তিনোর কাছে ৪২ প্রশ্ন, ২ নভেম্বরের মধ্যে জবাব চায় উয়েফা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির