গাউসিয়া টুইন পিকের সব রেস্টুরেন্ট সিলগালা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৪, ১৪:৫৫আপডেট : ০৪ মার্চ ২০২৪, ১৭:২০

ধানমন্ডির সাত মসজিদ রোডের গাউসিয়া টুইন পিক ভবনের ১২টি রেস্তোরাঁ সিলগালা করার নির্দেশ দিয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার। সোমবার (৪ মার্চ) দুপুরে ভবনটিতে অভিযান চালানোর পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে ভবনটির ছাদে দুটি স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দেন রাজউকের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান শেষে তাজিনা সারোয়ার সাংবাদিকদের বলেন, ‘এই ভবনটি এফ-ওয়ান ক্যাটাগরিতে অনুমোদন দেওয়া হয়েছে। ওই ক্যাটাগরি অনুসারে ভবনটি অফিস হিসেবে ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা পরিদর্শনে মাত্র দুই ফ্লোরের কিছু অংশ অফিস হিসেবে বরাদ্দ দেওয়ার বিষয়টি দেখলাম। বাকি অংশে নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ১২ থেকে ১৫টি রেস্টুরেন্টকে ভাড়া দেওয়া হয়েছে। এছাড়া সঙ্গে ওষুধ ও কাপড়ের দোকান পেয়েছি। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ভাড়া দেওয়ার কারণে রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযানে এসেছে।’

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার, ছবি: প্রতিবেদক তিনি আরও বলেন, ‘আমরা শুধু রেস্টুরেন্টগুলো সিলগালা করে দিচ্ছি।’

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডে গ্রিন কোজি কটেজের আগুনে নারী শিশুসহ ৪৬ জন মারা যান। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি দুই জনের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।

এরপর রবিবার (৩ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলোতে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। আজ সোমবার (৪ মার্চ) রাজধানীতে অননুমোদিত রেস্টুরেন্টের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজউক।

আরও পড়ুন:

ধানমন্ডিতে রুফটপ রেস্টুরেন্ট ভেঙে দিলো রাজউক

ঢাকার রেস্টুরেন্টগুলোতে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৫

/এসও/ এপিএইচ/
সম্পর্কিত
মাইলস্টোন ট্র্যাজেডির একবছর: রাজউকের সাত নির্দেশনার বেশিরভাগই বাস্তবায়ন হয়নি
স্মার্ট ডাইনারদের প্রথম পছন্দ ‘অ্যালা কার্ট’ রেস্টুরেন্ট: কী এটি, কেন এত জনপ্রিয়
এক গ্লাসেই লাভের গল্প: রেস্টুরেন্ট ব্যবসায় পানীয় কেন ‘সোনার খনি’
সর্বশেষ খবর
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি