সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে মারামারি: ব্যারিস্টার কাজলের জামিন নাকচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৪, ১৪:২৫আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৫:২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে ঘিরে মারামারির ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতপন্থি সমর্থিত সম্পাদকপ্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে শুনানি শেষে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালত এই আদেশ দেন।

কাজলের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার এ তথ্য জানান।

এদিন কাজলের পক্ষে জামিন শুনানি করেন মাসুদ আহম্মেদ তালুকদার, মো. আসাদুজ্জামান, কায়সার কামাল, মহসিন মিয়া, ওমর ফারুক ফারুকী।

শুনানিতে আইনজীবীরা বলেন, এজাহারে রুহুল কুদ্দুস কাজলের নাম ছাড়া আর কিছুই নেই। যে কোনও শর্তে তার জামিন চাই। জামিন দিলে তিনি পলাতক হবেন না। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন নামঞ্জুরের আদেশ দেন।

গত ৯ মার্চ সন্ধ্যায় রাজধানীর পল্টনে নিজ চেম্বার থেকে কাজলকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হলে তাকে গ্রেফতার দেখানো হয়। ১০ মার্চ কাজলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৪ মার্চ রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, সুপ্রিম কোর্ট বার নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি, মারামারি ও হত্যাচেষ্টার অভিযোগে  ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেক ৪০ জনের বিরুদ্ধে গত ৮ মার্চ শাহবাগ থানায় মামলা করা হয়। সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ বাদী হয়ে এ মামলায় করেন। মামলায় এক নম্বর আসামি করা হয় স্বতন্ত্র সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথীকে, দুই নম্বর আসামি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

৯ মার্চ এই মামলায় কাজী বশির আহমেদ, তুষার, তরিকুল, এনামুল হক সুমন ও ব্যারিস্টার ওসমান চৌধুরী নামে পাঁচ আইনজীবীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন...

সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে মারামারি: ৫ আইনজীবী কারাগারে

আমাকে আটক করে তথাকথিত ফল ঘোষণা: রুহুল কুদ্দুস কাজল

তিন সহকারী অ্যার্টনি জেনারেলকে অব্যাহতি

/এআই/আরকে/
সম্পর্কিত
এবার আদালতে গ্রেফতার রফিকুল, সঙ্গে সাড়ে ৪ লাখ টাকার জাল নোট
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
সর্বশেষ খবর
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
তারেক রহমানের পাঙখা গজাইছে, সব পাঙখা ভেঙে মাটিতে পড়ে যাবে: পাটওয়ারী
বেনজীরের প্রত্যর্পণের নথিতে কী খুঁজছে দুবাই
বেনজীরের প্রত্যর্পণের নথিতে কী খুঁজছে দুবাই
২০২৬ সালে সাজসজ্জার নতুন স্ট্যাটাস সিম্বল ‘খালি নখ’
২০২৬ সালে সাজসজ্জার নতুন স্ট্যাটাস সিম্বল ‘খালি নখ’
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
অনলাইনে চাঁদপুরের ইলিশ অর্ডার, মাছও পেলো না, টাকাও গেলো
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার